রূপগঞ্জকে স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তোলা হবে: দিপু

রূপগঞ্জকে স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তোলা হবে: দিপু

সংগৃহীত ছবি

নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় ২ নম্বর ওয়ার্ডে প্রচারণা করেছেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সেই সাথে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক শিক্ষা ও চিকিৎসা সেবা সমুন্নত করা হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় নেতা গোলজার ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, এছাড়াও মাহাবুবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় গণসংযোগ  করেন।