ইউক্রেনে হামলার জেরে পোল্যান্ডের বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ইউক্রেনে হামলার জেরে পোল্যান্ডের বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ছবিঃ সংগৃহীত।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির এয়ার নেভিগেশন সার্ভিসেস এজেন্সি এক্সে দেওয়ার এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছ।

এতে বলা হয়, সামরিক বিমান চলাচলের নিশ্চিত করার লক্ষ্যে রেজেসো এবং লুবলিনের বিমানবন্দরগুলো সাময়িকভাবে ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। উভয় শহরই ইউক্রেনের সীমান্তের কাছাকাছি।

যেখানে রেজেসো ন্যাটোর ইউক্রেনে অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র অবস্থিত।

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক্সে জানায়, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক এবং এর লক্ষ্য হলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী এলাকাগুলোতে আকাশসীমা সুরক্ষিত রাখা।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ঘটনায় ওই এলাকায় পরিচালিত ন্যাটোর বিমানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবাহিনীর উদ্দেশ্যে একটি নোটিশে জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত সামরিক কার্যকলাপের কারণে উভয় বিমানবন্দরই অ্যাক্সেসযোগ্য ছিল না।

গত মাসে রেজেসো এবং লুবলিন কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করেছিল। কিন্তু কর্তৃপক্ষ তখন বলেছিল সামরিক বিমান চলাচল নিয়মিত ছিল এবং পোলান্ডের আকাশসীমায় কোনও হুমকি ছিল না।