পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা

ফাইল ছবি

পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রটির ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পরপরই কেন্দ্রটিতে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

আগুন লাগানোর খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন লাগিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

তবে এতে কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।