গাইবান্ধায় আচরণ বিধি লঙ্ঘন করে জাপার ভাইস চেয়ারম্যান বিএনপিতে যোগদান

গাইবান্ধায় আচরণ বিধি লঙ্ঘন করে জাপার ভাইস চেয়ারম্যান বিএনপিতে যোগদান

ছবি: প্রতিনিধি

সাঘাটা, গাইবান্ধা: আচরণ বিধি লঙ্ঘন করে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেযারম্যান ও জাতীয় পাটি (জাপা)র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ।

মঙ্গলবার রাত পৌনে ৮ টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত প্রায় দের ঘন্টা ব্যাপি এই যোগ দান অনুষ্টানটি চলে। নির্বাচনী আচরণ বিধি অমান্য করে এই অনুষ্টানটিতে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী  ফারুক আলম সরকার ।

 গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেযারম্যান ও জাতীয় পাটি (জাপা)র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরন করে নেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী  ফারুক আলম সরকার ।

সাঘাটা উপজেলার বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় এই অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ প্রমুখ ।

আচরণ বিধি লঙ্ঘন করে করে এমন কর্মসুচির বিষয়ে জানতে চাইলে  সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, ,বিষয়টি জানান পরে  ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনীর টিম পাঠানো হয়েছে । আইনগত ব্যবস্থা নেয়া হবে।