নির্বাচনে বিজয়ী জামায়াত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জাপা প্রার্থী
ছবিঃ সংগৃহীত
নীলফামারী-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ অ্যান্ড রিসোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা দেন।
এসময়ে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিক বলেন, আমি কোনো ধরনের বিভেদের রাজনীতিকে বিশ্বাস করি না। ভোটের মাঠে জয় পরাজয় রয়েছে। তবে সবসময়ই এলাকার মানুষের পাশে রয়েছি। আমি সবসময় তাদের সহায়তা করার চেষ্টা করব।
জামায়াতের বিজয়ী প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হয়েছি। এখন সকলে মিলে কিশোরগঞ্জ সৈয়দপুর দুই উপজেলার উন্নয়ন করব। আমাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী, সবাই আমাকে সহায়তা করবেন।
এসময়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দুই প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।