বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২১টিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী
ফাইল ছবি
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলার ২৩টি আসনের মধ্যে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ২১টিতে। অন্য দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
এর মধ্যে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি ১৪টি, জামায়াত ২টি, কক্সবাজারের সবকটি বিএনপি এবং পার্বত্য তিন জেলার তিনটি আসনের সব কটিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির শহাজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বান্দরবান আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরি, রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান এবং খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভুঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন, চট্টগ্রাম-২ ফটিকছড়িতে বিএনপির সরোয়ার আলমগীর (উচ্চ আদালতের নির্দেশে ফলাফল স্থগিত), চট্টগ্রাম-৩ স্বন্দ্বীপ বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড বিএনপির আসলাম চৌধুরী (উচ্চ আদালতের নির্দেশে ফল স্থগিত), চট্টগ্রাম-৫ হাটহাজারী বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ রাউজান বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী বিএনপির এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ কোতোয়ালী বিএনপির আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে বিএনপির এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বিএনপির জসিম উদ্দীন আহমদ, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের জহিরুল ইসলাম জয়ী হয়েছেন।
চট্টগ্রামের ১৬ আসনে নতুন মুখ ১০:
চট্টগ্রামে ১৬ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জন প্রথমবারের মতো জয়ী হয়েছেন। তাদের ৯ জনই বিএনপির আর একজন জামায়াতের। বিএনপির নতুন বিজয়ীরা হলেন— চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর,চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৪ জসিম উদ্দিন আহমদ। চট্টগ্রাম-১৬ আসনের জামায়াতের জহিরুল ইসলাম প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন।