ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত ছিল। তবে আজ কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা।

এ ছাড়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।