চাঁদাবাজি রোধে অভিযোগ বাক্স স্থাপন করলেন সংসদ সদস্য
ফাইল ছবি
কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভায় একটি অভিযোগ বাক্স স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয়ভাবে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রোধ করা।
অভিযোগ বাক্সে তিনি উল্লেখ করেছেন,‘বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন।’
স্থানীয় জনগণ এবং সামাজিক মাধ্যমে এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। ফেসবুকে কেউ লিখেছেন, ‘এটি বাস্তবায়ন হলে আসনের মানুষ শান্তিতে থাকবে’। অন্যরা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এর মাধ্যমে এলাকার মানুষ নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে বসবাস করতে পারবে।
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। যে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’