মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ায় মিছিল

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ায় মিছিল

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আসলাম হোসেন বিপু ও শহর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। 

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

তারা আরও বলেন, শ্রমিক সমাজ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।