তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে দোয়া

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে দোয়া

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার আসরের নামাজের পর সিরাজগঞ্জ শহরের মাসুমপুর চৌরাস্তা জামে মসজিদে জেলা তাঁতী দল এ আয়োজন করে।

দোয়া মাহফিলে জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ নেতাকর্মী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কালেমা ও দরুদ পাঠ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি জানান, সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন।