হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

ছবিঃ সংগৃহীত।

মাথায় সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে নিজ ঘরে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। 

চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজ বাসায় ফিরেছেন তানিয়া। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন।’

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী।

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনও ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

এ বিষয়ে তানিয়া বৃষ্টির পক্ষ থেকে আরও কোনও আপডেট দেওয়া হয়নি।