শরীয়তপুরে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা
সংগৃহীত ছবি
শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম ও শরীয়তপুর-২ আসনের শফিকুর রহমান কিরণ প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাংবাদিক সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মরণে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।