শিক্ষা
কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবি :প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রভাষক মোঃ তবিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ অহিদুজ্জামান আনছারী। এসময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।