কাল ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
ফাইল ছবি
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার যাত্রাবাড়ী এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বলা হয়েছে, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এতদসংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।