চান্দিনায় ভাষাসৈনিক আবদুল জলিল স্মরণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চান্দিনায় ভাষাসৈনিক আবদুল জলিল স্মরণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক আবদুল জলিল ভূঁইয়া স্মরণে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তন।

এতে মোট ২০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যাদের মধ্যে দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চান্দিনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে কণ্ঠসাধন নান্দনিক স্কুলের অধ্যক্ষ এবং দেশবরেণ্য আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম পাটোয়ারী এবং একটি বেসরকারি কোম্পানির চান্দিনা প্রতিনিধি সামিয়া রহমান। অনুষ্ঠানে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের অর্থ সম্পাদক ইসমাইল মোহাম্মদ আলী বাবু, আবৃত্তিশিল্পী জোনাকী মজুমদার, ইসহাক মোহাম্মদ আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।