সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা.পারভেজ রেজা কাকন
সংগৃহীত ছবি
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
এসময় সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন ডা. কাকন।