আলমডাঙ্গায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুটিলা খাতুন (৪৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার সাহেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার দাবি করেছে, কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। অসহনীয় শারীরিক যন্ত্রণা ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি বলেন, কুটিলা খাতুন চার থেকে পাঁচ বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়েছিলেন।
আসমানখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।