রংপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

রংপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ফাইল ছবি

রংপুরে ফল, মুরগি, মাছ ও মুদি পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে প্রতিটি দোকানে মূল্য তালিকা ও বিক্রয়মূল্য যাচাই করে ভোক্তার কর্মকর্তারা। 
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  
ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমরা ফলের বাজার পরিদর্শন করে দেখেছি বেশি দামে ফল বিক্রি হচ্ছে। মুরগির বাজার তদারকি করা হয়েছে। মাছের বাজারে ব্যবসায়ীরা রঙ্গীন লাইট লাগিয়ে বিক্রি করছে কি না তা তাদরকি করা হয়েছে। একটি দোকানে আমরা নকল তালমিশ্রি বিক্রি করতে দেখেছি। ব্যবসায়ীদের প্রতি আহ্বান, তারা যেন এমন গর্হিত কাজ না করে। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে।