প্রসিকিউটরদের দ্বন্দ্ব বিচারকে প্রভাবিত করবে না : চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
প্রসিকিউটরদের দ্বন্দ্ব বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, তবে এটা বিচারে প্রভাব ফেলবে না। প্রসিকিউশন টিম একটা পরিবার, পরিবারে অনেক কিছুই হয়।
আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা