জেনে নিন সিমির বিচি ভর্তার রেসিপি

জেনে নিন  সিমির বিচি ভর্তার রেসিপি

ছবিঃ সংগৃহীত।

শীত চলে গেলেও বাজারে রয়ে গেছে সিমের বিচি। এখন বাজারের প্রায় সব সবজির দোকানেই মিলছে সিমের বিচি।সুস্বাদু তরকারির পাশাপাশি দারুণ স্বাদের ভর্তাও বানানো যায় এই সিমের বিচি দিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ আর কম সময়েই বানানো যায় মজাদার এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

সেদ্ধ সিমের বিচি ১ কাপ

পেঁয়াজ কুচি দুটি

কাঁচামরিচ ৩-৪ টি (স্বাদ অনুযায়ী)

রসুন ৩-৪ কোয়া,

সরিষার তেল ২ চা চামচ

লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

এই ভর্তা বানাতে নেই কোনো ঝামেলা। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজার স্বাদের এই পদ। গরম ভাতের সঙ্গে সিমের বিচির ভর্তা এক অসাধারণ জুটি।