বাহরাইনের রাজধানীতে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ
সংগ্রহীত ছবি
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি।
এদিকে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে, মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
তবে এই হামলার জন্য কাউকে দায়ী না করে বাহরাইন জানিয়েছে, ‘যথাসময়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’-এর সদর দপ্তর অবস্থিত।
এখান থেকে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ন্ত্রণ করা হয়।