জয়পুরহাট যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, তৌফিক এলাহী, হারুনুর রশীদ জুয়েল, রেজভী আহমেদ, আনিছুর রহমান, গোলাম রাব্বানী মাস্টার, আব্দুল মতিন, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, অলিউল্লাহ রতনসহ প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা মেনে চলতে হবে। বিগত আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন তারা আগামী উপজেলা ও পৌর ইউনিয়ন কমিটিতে নেতৃত্ব দেবেন।