হরমুজ প্রণালি দিয়ে জাহাজ না চালাতে ইরানের বার্তা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ না চালাতে ইরানের বার্তা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলছে ইরান। কাস্পিয়ান পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এক ঘোষণায় ইরানি নৌবাহিনী বলেছে, ওই নৌপথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আর ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাতে রয়টার্স লিখেছে, ইরান সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও জাহাজগুলো ভিএইচএফ চ্যানেলে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কাছ থেকে এই বার্তা পাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

বিশ্বের জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বৈশ্বিক তেল সরবরাহের প্রাণরেখা হিসেবে বিবেচিত।