রাজধানীর তিন এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৭৭
প্রতিকি ছবি
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাই ও মাদকসেবনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, সিটি পল্লী, ওয়াসা কলোনি ও কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল (২৫), শাহ পরান হোসেন (২৮), রুপালী সরকার (৩৩), মো. খোকন (৩৭), মো. ইলিয়াস হোসেন (৩০), মো. জাহিদ ইসলাম (২৮), মো. রাতুল (২০), শান্তা (১৯), রাকিবুল হাসান শান্ত (১৯), রানা (২০), মো. রিপন (৪২), মো. ইব্রাহিম (২৮), রাসেল (২৫), আনোয়ার (৩০), আনোয়ার হোসেন (২৪), সোহরাব হোসেন শুভ (২৮), আল রাজিব (১৮), মো. জাহিদ হাসান (১৮), মো. সাগর (২৫), মো. ইমন (২০), মো. মকবুল সরদার (৩২), রুহুল আমিন (৪০), আলমগীর হোসেন (২৮), মো. জাহিদ (৩২), নাঈম হোসেন (২২), ইমন হোসেন (২২), মো. শান্ত (২২), আসাদুল (২৪), শফিকুল ইসলাম (২৭), আরিফুল রহমান সুজন (২৪), মো. সাইকা (৪০), শাহ ইমাম ইমন (২৫), মো. সুজন (২৪), মো. মনির হোসেন (৩২), মো. আলী হোসেন (৩৮), মো. হোসেন খন্দকার (৩৯), মো. অমিত হাসান (২৬), জাহিদ ইসলাম (৩৫), ইমরান (৩২), জুয়েল (২৮), আমির হোসেন (৩৯), মো. আরিফুল ইসলাম রনি (৩২), মোহাম্মদ উল্লাহ (১৮), হাবিবুর রহমান (৩২), সাগর (২২), মো. সামী জোনায়েদ (২২) ও মো. সাজ্জাদ (২৩)।
শ্যামপুর থানা পুলিশ জানায়, আইজি গেইট, জুরাইন কবরস্থান ও রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আরিফুল ইসলাম আরিফ (২০), মাইন উদ্দিন মিঠু (২৮), মো. আরিফ (২০), মো. সোহাগ (৪৩), মো. আকাশ (৩২), মো. দীপু (২২), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. রুবেল হোসেন (৩২), মো. কামাল (৩৩), মো. মনির বাবুর্চি (৩০), মো. সজিব (৪০), মো. হাসান (২৮), মো. সবুজ (২৬) ও মো. সুজন (৩৬)।
কদমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, ডিপটি গলি, পাটের বাগ, জুরাইন বউ বাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- হৃদয় (২৬), মো. মামুন (৪০), মেহেদী হাসান রিফাত (২৫), শুভ সিকদার (১৯), শিভলু হোসেন (২২), রাব্বি (২৫), রাব্বি (২০), রুহুল আমিন (২৫), রহিত (২১), ফারুক হোসেন (২৫), রাসেল (৩৫), বিপ্লব (৩২), প্রান্ত (২৫), ইসমাইল হোসেন (২৬), মো. মানিক (৪০) ও রাব্বি (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।