অত্যাচারিত বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

অত্যাচারিত বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

সংগৃহীত ছবি

বিগত সরকারের আমলে অত্যাচারের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

রবিবার রাজধানীর আজিমপুরে জনকল্যাণ সমিতিতে আয়োজিত বিএনপির সাবেক কর্মী শহীদ আনোয়ার হোসেন মাহাবুবের স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

এ সময় ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনরায় মামলা করার ব্যাপারে পরামর্শ নেন।

ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।