মানিকগঞ্জে পর্যটনমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন
সংগৃহীত ছবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মা হুরন নাহার রশিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি মানিকগঞ্জ ৩ আসনের প্রয়াত সংসদ সদস্য ও মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন।
রবিবার (০১ মার্চ) বাদ আসর মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতালর সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
এর আগে রবিবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান মইনুল ইসলামসহ পারিবারিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।