বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগের রেগুলেটর ধ্বংস
সংগৃহীত ছবি
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(বিজিডিসিএল) অবৈধ সংযোগের ৫৮১টি রেগুলেটর ধ্বংস করা হয়েছে। সোমবার (২মার্চ) কুমিল্লার চাঁপাপুর বিজিডিসিএল প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অভিযানে অবৈধ সংযোগের অনিবন্ধিত জব্দকৃত নিম্নমানের রেগুলেটর রোলারের মাধ্যমে বিনষ্ট করা হয়।
বিজিডিসিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: সোলায়মান সাংবাদিকদের জানান, আমাদের কোম্পানি নিরলসভাবে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে আসছে। বিগত সময়ের অভিযানে জব্দকৃত সাড়ে ছয় হাজার রেগুলেটর বিনষ্ট করা হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় বিজিডিসিএল পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুল আলম সিদ্দিকী প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলাম, কোম্পানি সচিব মো: এনামুল করিম চৌধুরী, বিপণন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মো: জাহাঙ্গীর বাদশাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।