দেশের বাজারে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। 

সোমবার (২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।