চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণস্থল পরিদর্শন করল ফায়ার সার্ভিস
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের হালিশহরের ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি।
চট্টগ্রাম নগরের হালিশহরের ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি।
বুধবার সকালে হালিশহর এলাকার এইচ ব্লকের আবহানি মাঠ সংলগ্ন ছয়তলা বিশিষ্ট ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটি সরেজমিনে পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তারা বিস্ফোরণের সম্ভাব্য কারণগুলো অনুসন্ধান করা হয়।
জানা যায়, এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঘটনার পর ঢাকা থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি কাজ শুরু করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে সবকিছু মাথায় নিয়ে আমাদের তদন্ত চলবে।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোরে ওই আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের মোট ৯ জন দগ্ধ হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা যান। বর্তমানে চিকিৎসাধীন আছে তিন শিশু। তাদের অবস্থাও আশঙ্কাজনক।