পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬২ ও ২০৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩০৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টি কোম্পানির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৭ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।