বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে একটি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
জানা গেছে, রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাহালু উপজেলার কাজীপাড়া নাঈম-রিমন লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালায়।
এ সময় কারখানার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।