আজকের দিন : ইতিহাসের আয়নায় ৫ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৫ মার্চ

ফাইল ছবি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

 

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে। 

 

চলুন, ফিরে দেখি ৫ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৫৫৮ - ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।

১৬৮৪ - তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠন।

 

১৭৭০ - বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায়।

 

১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।

১৮২২ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

১৮২৪ - ইঙ্গ-বার্মা যুদ্ধ শুরু হয়।

 

১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে।

 

১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

১৮৯৭ - মার্কিন নিগ্রো অ্যাকাডেমি গঠিত হয়।

১৯১২ - স্পেনে স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯১৮ - মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।

 

১৯৬৬ - জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত।

 

১৯৮৪ - ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৭ - সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।

১৯৯৮ - ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।