লক্ষ্মীপুরের রামগতিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে আমির হোসেন (৫৮) নামের এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকলাকোপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমির হোসেন ওই এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশের একটি দল উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকলাকোপা গ্রামে অভিযান চালায়।
এসময় আমির হোসেনসহ কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির পেশাদার একজন মাদক কারবারি। তিনি দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য ও গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের মাধ্যমে আমির হোসেনকে কারাগারে পাঠানো হবে।