সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি
সংগৃহীত ছবি
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ ৪৮ ঘণ্টার মধ্যে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতিবাজ সাবেক সচিব রুহুল আমিনের স্বেচ্ছাচারিতায় পূর্ব ইউরোপের শ্রম বাজারে ধস ও প্রবাসীদের কান্নার তদন্তের দাবিতে নাগরিক মানববন্ধন’ শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।
আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ড. শরিফ সাকি বলেন, সাবেক এই দুর্নীতিবাজ সচিব দেশে ও বিদেশে সম্পদের পাহাড় করেছেন। নানা কায়দায় তিনি দুর্নীতি করেছেন। শ্রমবাজার সিন্ডিকেট, হাজার কোটি টাকার বাণিজ্য ইত্যাদি অপকর্মের সাথে এই সাবেক সচিব জড়িত। প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে তিনি ভিসা বাণিজ্য করেছেন। হাজার কোটি টাকার শ্রমিক বাণিজ্যের অভিযোগও রয়েছে।
প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। দেশে কাঁদছে প্রবাসীদের মা। একদিকে জীবনযুদ্ধ আরেকদিকে সমরযুদ্ধ সব নিয়ে জীবন বাজি রেখে প্রবাসীরা কাজ করে যাচ্ছে। দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। অথচ অন্ধকার জগতের মাস্টারমাইন্ড দুর্নীতিতে অপ্রতিরোধ্য সাবেক সচিব রুহুল আমিন প্রবাসীদের টাকা মেরে দেশের বাইরে আরাম আয়েশের জীবন কাটাচ্ছেন। এদিকে দেশে প্রবাসীদের পরিবার কান্না করছে। আমরা সরকারের কাছে এই দুর্নীতিবাজের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাই