বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে চালকদের বিক্ষোভ

বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে চালকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

বরিশাল নগরীতে নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত চালকরা।

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

চালকদের অভিযোগ, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। এতে রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না। 

এসময় আন্দোলনকারীরা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান। অন্যতায় ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।