আজকের দিন : ইতিহাসের আয়নায় ৮ মার্চ
ফাইল ছবি
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।
আজ রবিবার, ৮ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।
শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।
চলুন, ফিরে দেখি ৮ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—
১৭২২ - গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হন।
১৮১৭ - নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।
১৮৬৫ - নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।
১৯১১ - আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৯১৭ - পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু।
১৯৩০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।
১৯৭২ - বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।