এবার হলিউড ছেড়ে গ্রামের বাড়িতে জর্জ ক্লুনি

এবার হলিউড ছেড়ে গ্রামের বাড়িতে জর্জ ক্লুনি

ছবিঃ সংগৃহীত।

গ্ল্যামার জগতের চাকচিক্য পেছনে ফেলে স্ত্রী ও আট বছর বয়সী যমজ সন্তানদের নিয়ে ফ্রান্সের নিভৃত গ্রামে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি।৬৪ বছর বয়সী জর্জ ক্লুনি এবং ৪৮ বছর বয়সী স্ত্রী আমাল ক্লুনি ফ্রান্সের ব্রিগনোলেস এলাকার একটি শান্ত খামারবাড়িতে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

সম্প্রতি ফরাসি নাগরিকত্ব পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে এখানে বসবাস শুরু করবেন বলে জানা গেছে। মূলত সন্তানদের গোপনীয়তা বজায় রাখা এবং হলিউডের কোলাহলমুক্ত জীবনের লক্ষ্যেই তাদের এই স্থানান্তর।

এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি জানান, জনসাধারণের অতিরিক্ত মনোযোগ এবং পাপারাজ্জিদের থেকে সন্তানদের আড়ালে রাখতেই তাদের এই সিদ্ধান্ত। ‘হ্যালো কানাডা’-কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এখানে (ফ্রান্সে) শিশুদের ছবি তোলা হয় না। স্কুলের গেটে কোনো পাপারাজ্জি লুকিয়ে থাকে না। আমাদের কাছে সন্তানদের সুরক্ষা ও ব্যক্তিগত জীবনের গোপনীয়তাই সবার আগে।’