ধানমন্ডিতে রিকশায় থাকা তরুণীর কানের দুল ছিঁড়ে উধাও ছিনতাইকারী

ধানমন্ডিতে রিকশায় থাকা তরুণীর কানের দুল ছিঁড়ে উধাও ছিনতাইকারী

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশায় থাকা তিন তরুণীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ এর মিরপুর রোডে এ ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ছিনতাইকারী তাদের রিকশার কাছে এসে এক তরুণীর কানের দুল ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

ভিডিওতে দেখা যায় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তরুণীরা আতঙ্কিত হয়ে পড়েন।