আজকের দিন : ইতিহাসের আয়নায় ৯ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ৯ মার্চ

ফাইল ছবি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ সোমবার, ৯ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

 

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে। 

 

চলুন, ফিরে দেখি ৯ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—

১৪৫১ - আমেরিগো ভেসপুচির জন্ম, তার নামেই আমেরিকার নামকরণ করা হয়।

১৭৭৬ - আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত “দ্য ওয়েল্থ অব নেশন্স” প্রকাশিত হয়।

১৮৭২ - ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।

 

১৯০২ - ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।

 

১৯১৮ - রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।

১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।

১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।

 

১৯৬১ - সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।