রাজধানীর রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

রাজধানীর রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত পোনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল বারীকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।’

তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত আব্দুল বারী নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, ‘নিহতের স্বজনদের খোঁজ করা হচ্ছে। নিকটাত্মীয়দের পাওয়া গেলে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।