মুন্সিগঞ্জে বজ্রপাতে পৃথক দুই স্থানে নিহত ২

মুন্সিগঞ্জে বজ্রপাতে পৃথক দুই স্থানে নিহত ২

প্রতিকি ছবি

মুন্সিগঞ্জে বজ্রপাতে একই উপজেলার পৃথক দুই স্থানে দুইজন নিহত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে