কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধি দলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধি দল। 

আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি। সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

শুরুতে মন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান। 

সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রফতানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে এফএও এর যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধি দলকে অবহিত করেন।

ড. শি তার সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।