ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর গুদামে মোট ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পাওয়া যায়।

অভিযানে আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে অবৈধভাবে তেল মজুদের প্রমাণ মেলে। ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ভাঙ্গা পৌরসভার সামনে ও আতাদী ফ্লাইওভারের নিচে পরিচালিত অভিযানে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।