শনিআখড়ায় ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
যাত্রাবাড়ীর শনিআখড়ার গোবিন্দপুরের ভাড়া বাসা থেকে মাছ ব্যবসায়ী মোশাহিদ (২১) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোশাহিদ কিশোরগঞ্জের মিঠাগাও, ভালা গাও গ্রামের আয়নাল হক এর ছেলে। বর্তমানে তিনি শনিরআখড়া গোবিন্দপুরে বসবাস করতেন।
নিহতের বাবা আয়নাল হক অভিযোগ করে বলেন, গত সাত মাস আগে সাদিয়া নামে মেয়ের সঙ্গে মোশাহিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকতো। পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। গত দুদিন আগে ছেলের সৎ মা শাহানাজ, শাশুড়ি রাজিয়া, খালা শাশুড়ি হারিছা, শ্বশুর ফজলুল হকসহ তাদের লোকজন, তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়।
তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় ছেলে রেখে ব্যবসার কাজে বাহিরে যাই। ঘণ্টা খানিক পর সংবাদ পাই, ছেলে আমার মারা গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক এসআই মো. মহিউদ্দিন জুয়েল বলেন সোমবার রাতে গোবিন্দপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে