বেনাপোলে আমদানি নিষিদ্ধ পাটবীজ জব্দ
ফাইল ছবি
বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত এবং আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বন্দরের ১৫ নং শেডে অভিযান চালিয়ে ঘাসের বীজের ঘোষণায় আমদানি কৃত পণ্য চালানে পাটের বীজ দেখতে পেয়ে তা জব্দ করেন।
জব্দকৃত পার্ট বীজ চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্ধ দিয়ে পণ্য চ্যানেলটি বেনাপোল স্থল বন্দরের প্রবেশ করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ। চালানটি খালাসের জন্য কাস্টমসে কাগজপত্র জমা দিয়েছেন সিএন্ডএফ প্রতিষ্ঠান কদর এন্ড কোং। পণ্য চালানটি বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে জব্দ করা হয়েছে বলে জানা যায়।
কাস্টমস সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দেবার উদ্দেশ্য ঘাসের বীজের আড়ালে পাটের বীজের জামদানি করা হয়েছিল। পাট বীজ আমদানিতে কৃষি দপ্তরের শর্ত থাকায় বা আমদানিকারকের অনুমোদন না থাকাই পণ্যটি নিষিদ্ধ পণ্য হিসেবে আমদানি করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ আমদানিকারক এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।