নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

ফাইল ছবি।

ইরান বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত হরমুজ প্রণালির একটি দ্বীপে থাকা সমুদ্রপথের অ্যাম্বুল্যান্স নৌকায় হামলার অভিযোগ করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ‘আজ বিকেলে যুক্তরাষ্ট্র-জায়নিস্ট হামলার পর হরমুজ দ্বীপের জেটিতে থাকা একটি নৌ-অ্যাম্বুল্যান্স ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।’

সংস্থাটি আগুনে পুড়তে থাকা নৌকাটির ভিডিওচিত্রও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নৌযানটি হরমুজ দ্বীপ থেকে জরুরি রোগীদের ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হতো।

অন্যান্য গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে।