রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড় ভাই আহত
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত এক যুবকের হামলায় তার বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের জানান, একই এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছোট ছেলে কাউসার মাদকাসক্ত। পারিবারিক বিরোধের জেরে তিনি তার বড় ভাই রবিউল ও বাবা ইদ্রিস আলীর ওপর টেঁটা দিয়ে হামলা করেন। এতে বাবা ও ছেলে দুজনই গুরুতর আহত হন।
ঘটনার সময় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যান। এ সময় বাবা ও ছেলে টেঁটাবিদ্ধ অবস্থায় পড়ে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে হামলাকারীকে এখনো আটক করা যায়নি।