গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে যে বার্তা দিলেন নুরুল হক নুর

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে যে বার্তা দিলেন নুরুল হক নুর

সংগৃহীত ছবি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের ভাড়া ৫ টাকার বেশি না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে এ বিষয়ে নিজের ফেসবুক আইডির এক পোস্টে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশে নুরুল হক নুর লেখেন, যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন, তারা ইজারা শিডিউল নেন। ৫ টাকায় আপনাদের না পোষালে নিয়েন না, পরবর্তীতে এরে-ওরে ধরে সমঝোতার জন্য পেছনে ঘুরলেও কোনো কাজ হবে না।

 

তিনি লেখেন, আপনারা জনগণের ওপর জুলুম চাপাতে অতিরিক্ত টাকায় ইজারা না নিলে জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে।

তিনি আরো লেখেন, আমার কথা পরিষ্কার, আপনি কত টাকায় ইজারা নিচ্ছেন, কি খরচ সেটা আমার কাছে বিবেচ্য নয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। যে অঙ্গীকার ও আস্থা-বিশ্বাসের জায়গা থেকেই জনগণ আমাকে তাদের জনপ্রতিনিধি বানিয়েছে।

আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।