গাজীপুরে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক

গাজীপুরে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক

সংগৃহীত ছবি

গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আল-আমিন হোসেন (৩৪) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের নয়নপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আল-আমিন হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা উদ্ধার হয়েছে।

আটক আল-আমিন হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

 

জিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হোসাইন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।