ইসরাইলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি!

ইসরাইলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি!

সংগৃহীত

ইসরাইলের উত্তরাঞ্চলে প্রায় ১৫০টির রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে এসব রকেট ছোড়া হয় বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরাইলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক কয়েক ঘণ্টার ব্যবধানে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরাইলের উত্তরাঞ্চলের একাধিক বসতি।

এদিকে বুধবার রাতে লেবাননজুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরাইল। বৈরুত, দাহিহ, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের। 

ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির মারিভান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে। হামলায় বেসামরিক স্থাপনা লক্ষবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এছাড়া এদিন হামলা হয়েছে রাজধানী তেহরানেও।

জবাবে ইসরাইরের হাইফা, পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে পাল্টা ক্ষেপনাস্ত্র ছোড়ে ইরান। সাইরেন বাজার সাথে সাথেই হাজার হাজার ইসরাইলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে।

ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এর পরপরই জ্বালানি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। 

এদিন আরব আমিরাত ও বাহরাইনের আকাশে ইরানের দিক থেকে ধেয়ে যাওয়া কয়েকশ মিসাইল ও ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী। সৌদি আরবের শায়বাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা হয়েছে। সেগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে রিয়াদ।

যুদ্ধের জেরে থমকে গেছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। ওমান উপকূলে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি থাই জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী।